ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বংশাই নদীতে নিখোঁজ দুই কলেজছাত্র, একজনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ২০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল; টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার দুপুরে উপজেলার আঙ্গারখোলা বাজারের পাশে বংশাই নদী থেকে মো. আব্দুল্লাহ (২৫) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের মো. বাছেদ মিয়ার ছেলে ও সরকারি সা’দত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে এখনও অপরজন নিখোঁজ রয়েছেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, সকালে ফুটবল খেলা শেষে ওই দুই কলেজছাত্র নদীতে গোসল করতে নামেন। এরপর নিখোঁজ হন তারা। প্রথমে স্থানীয়রা তাদের পানির নিচে খুঁজতে থাকেন। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ওই ছাত্র নিখোঁজের তথ্য টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়। দুপুরে টাঙ্গাইল ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। অপর নিখোঁজ ছাত্রের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বংশাই নদীতে নিখোঁজ দুই কলেজছাত্র, একজনের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০