ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশালে করোনা ইউনিটে ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) রাত সোয়া ১০টার দিকে একজনের এবং সোয়া ১১টার দিকে আরেকজনের মৃত্যু হয়।

রাত সোয়া ১০টার দিকে মারা যাওয়া ব্যক্তির (৩০) বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নয়াপট্টি এলাকায়। অপরদিকে রাত সোয়া ১১টার দিকে মারা যাওয়া ব্যক্তির (৪০) বাড়ি বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বজনরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তির সময় তার অবস্থা খারাপ ছিল। পরে রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. এস এম বাকির হোসেন আরও বলেন, রাত সোয়া ১১টার দিকে মারা যাওয়া ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গত ৪ জুন দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৬ জুন রাত পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে করোনা ইউনিটে ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু

আপডেট সময় : ১২:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০