ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

বিএনপির নেতার দাফন দিলেন ছাত্রলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রামঃ ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা ছিলেন। বিএনপির মনোনীত ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম ভূইয়াঁ গতকাল রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় মহাসচিব এবং স্থানীয় বিএনপি নেতারা শোকও প্রকাশ করেছেন।

কিন্তু করোনা আক্রান্ত এই বিএনপি নেতার লাশ দাফন কাফন কে করবে? অনেক ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে রক্তের সম্পর্কের লোকজনই এগিয়ে আসছে না। দলের সমর্থকরা তো অনেক দূরের বিষয়। আর দলের নেতারা তো শোকবাণী দিয়েই দায়িত্ব শেষ।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ফোন করলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি অনিককে। অনিকরা ৪১ জন ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে “হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন” নামের একটি টিম গঠন করেছে।

করোনাকালীন যেকোনো সঙ্কটে এই টিম সবখানে ছুটে যাচ্ছে। স্থানীয়দের সহায়তা নিয়ে ওরা ৪১ জনের টিমই ওই বিএনপি নেতার দাফন কাফন শেষ করলেন। বিএনপির ওই নেতার দলের কেউ এগিয়ে আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপির নেতার দাফন দিলেন ছাত্রলীগ

আপডেট সময় : ১০:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০