ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত Logo শেখ হাসিনার স্নেহধন্য দোলনের দাপট: হত্যা মামলার আসামি হয়েও সংসদ নির্বাচনে প্রার্থীতা বহাল Logo বাংলা সাহিত্যের মননশীল কবি মঈন মুরসালিন’র জন্মদিন আজ Logo আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সাধারণ সাংবাদিক সমাজের শ্রদ্ধা Logo বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম কাগজি Logo নির্বাচনে অংশ নিচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি Logo পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা Logo নির্বাসন থেকে প্রত্যাবর্তনের নায়ক

শিক্ষকের দ্বারা চতুর্থ শ্রেণির অন্তঃসত্ত্বা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ; সিরাজগঞ্জে শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ওই শিক্ষকের নাম নুরুজ্জামান। তিনি এনায়েতপুর থানার মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এদিকে, শিক্ষকের এমন কাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, প্রায় পাঁচ মাস আগে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে ছুটির পরে ধর্ষণের শিকার ৪র্থ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে ক্লাস রুমের ভেতরেই মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় ছাত্রীটি কান্নাকাটি করলে শিক্ষক নুরুজ্জামান তাকে ১০০ টাকা দেন এবং ঘটনাটি কাউকে বললে তার বাবা-মাকে হত্যা করা হবে বলে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

এরপর শিশুটি ভয়ে ঘটনাটি কাউকে বলেনি। এ অবস্থায় কয়েকদিন আগে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা ডাক্তারের কাছে নিয়ে যান। গত বুধবার (২৭ মে) বেলকুচি বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে মেয়েটির শরীর পরীক্ষা করে দেখা যায় সে ৫ মাসের গর্ভবতী।

এ সময় মেয়েটি বাবা-মার কাছে শিক্ষকের ধর্ষণের ঘটনাটি খুলে বলে। চার সন্তানের জনক একজন শিক্ষকের এমন ন্যক্কারজনক ঘটনা জানাজানি হবার পর এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় ও মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

নির্যাতিতা ছাত্রী জানায়, স্কুল ছুটির পর নুরুজ্জামান স্যার আমাকে ভালভাবে ডাকে। ক্লাসে নিয়ে মুখ চেপে ধরে নির্যাতন করে। পরে ১০০ টাকা দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বলে। বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রুখছানা ইসলাম জয়া জানান, এ ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিতে নির্যাতিতা ওই স্কুল ছাত্রীকে আমাদের পক্ষ থেকে সব প্রকার আইনি সহায়তা দেয়া হবে।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় মেয়েটির বাবা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। পরে এই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিক্ষকের দ্বারা চতুর্থ শ্রেণির অন্তঃসত্ত্বা

আপডেট সময় : ১০:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০