পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!
- আপডেট সময় : ০৭:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে

নেপাল ধর: ময়মনসিংহের ধোবাউড়ার থানায় কর্মরত এ, এস, আই শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ। জানা,যায় (২৭মে) বুধবার রাত আনুমানিক রাত ৯ টার ধোবাউড়া থানায় কর্মরত এ, এস, আই শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীকে দেখতে পেয়ে থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসেন। জানা যায় এ, এস,আই শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মাহিনুর আক্তার সুমি (৩২) সুমির আগেও একটি বিয়ে হয়েছিল। পরকীয়ার টানে স্বামী সন্তান ও সংসার ফেলে এসে শফিকুল ইসলামের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেন। পরবর্তীতে তাদের বিয়েও হয়। বিয়ের পর থেকে প্রায় সময় পারিবারিক কলহের জের ধরে শফিকের সাথে তার স্ত্রী সুমির ঝগড়া হতো। এছাড়াও এ, এস, আই সফিকুল ইসলামে প্রথম স্ত্রী ও সন্তান আছে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা জানান পারিবারিক কলহের জের ধরে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরও জানান লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


























