ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

মানবতার ফেরিওয়ালা বাকেরগঞ্জের মাসুদ হাওলাদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ২২৫ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি: বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল ইউনিয়নের দুর্গম চর এলাকা চর-নেহালগঞ্জ। দূর্গম এই এলাকায় নিম্নআয়ের অসংখ্য পরিবারের বসবাস থাকলেও কোনো জনপ্রতিনিধি তাদের তেমন একটা খোঁজ খবর রাখেন না। সবসময়ই অবহেলিত থেকে যায় এই দুর্গম চর এলাকার অসহায় মানুষগুলো। সারাদেশে চলমান লকডাউনে যখন এ সব কর্মহীন মানুষের খাদ্য সংকট চরমে। ঠিক তখন ঈদের আগের গভীর রাতে বাকেরগঞ্জ উপজেলার বিএনপি নেতা মাসুদ আহমেদ হাওলাদার মানবতার কান্ডারী হয়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

লকডাউনের পর থেকে প্রতিনিয়ত খুঁজে খুঁজে খাবারের কষ্টে থাকা কর্মহীন মানুষের দুয়ারে রাতের আধারে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপি নেতা মাসুদ আহমেদ হাওলাদার। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে আগের দিন রাতভর চর-নেহালগঞ্জের এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন তিনি। দেশের এই ক্রান্তিকালে অসহায় মানুষদের খাবারের অভাব দূর করতে বাকেরগঞ্জের বিএনপি নেতা মাসুদ আহমেদ হাওলাদার প্রতিনিয়ত যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষয়টি বাকেরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

মাসুদ আহমেদ হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার গরীব অসহায় মানুষের কাছে একজন দানবীর ও উদার মনের মানুষ হিসেবে পরিচিত। সমাজের সকল প্রতিকূল সময়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

উল্লেখ্য ছাত্রদলের মাধ্যমে বাকেরগঞ্জের দারিয়াল ইউনিয়নে সকল ওয়ার্ডে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। অসহায় মানুষের জন্য তার এই খাদ্য সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছে এই বিএনপি নেতা।

মাসুদ আহমেদ হাওলাদার আরও বলেন, আমার এলাকার মানুষের দুঃখ কষ্ট দূর করতে তাদের সেবায় আমি সবসময় আপ্রাণ চেষ্টা করি। তাদের যেকোনো সংকটে আমি আমার সর্বস্ব দিয়ে সারা জীবন চেষ্টা করে যাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মানবতার ফেরিওয়ালা বাকেরগঞ্জের মাসুদ হাওলাদার

আপডেট সময় : ১২:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০