ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফেনীতে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি;
ফেনীর দাগনভূঞায় শ্বশুর-শাশুড়ির চরম মানসিক অত্যাচার, নির্যাতন সইতে না পেরে ইয়াছমিন আক্তার পিনু নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

উপজেলার মোমারিজপুর গ্রামের হৈদের পুকুর এলাকার মিয়ান কাজী বাড়িতে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ইয়াছমিন আক্তার পিনু (২১) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের জয়নাল আবদীনের মেয়ে। নিহত পিনুর ভাই আনোয়ার হোসেন জানান, গেল বছর মোমারিজপুর গ্রামের মিয়ান কাজী বাড়ির গোলাম আযমের মেজো ছেলে কাতার প্রবাসী গোলাম সরোয়ার রাহুলের সঙ্গে পিনুর বিয়ে হয়। তাদের ছয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে ।

তার অভিযোগ প্রবাস থেকে তার ভগ্নিপতি রাহুল, বাড়িতে তার শ্বশুর ও শাশুড়ি পিনুকে চরম মানসিক নির্যাতন করে আসছে। গতকাল শুক্রবার ২২ মে বিকেলে সর্বশেষ তার বোন তাকে ফোন করে জানায়, শ্বশুর শাশুড়ির অত্যাচারে তার দম বন্ধ হয়ে আসছে। ওরা তাকে বাঁচতে দিবে না। তাকে সে বাড়ি থেকে মুক্তি দেয়ারও আকুতি জানান পিনু। অত্যাচারী স্বামী, শ্বশুর ও শাশুড়ির অত্যাচার থেকে মুক্তি চেয়েও মুক্তি মেলেনি পিনুর।

দাগনভূঞা থানার এস আই জহির জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনীতে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০