ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সিলেট;

সিলেট নগরী থেকে একটি প্রাইভেটকার চুরির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাইভেটকার চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ তুহিন ও ছাত্রলীগ নেতা রুহেন। এ সময় তাদের কাছ থেকে ৯০ মডেলের একটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসাইন জানান, শুক্রবার ভোরে তুহিন ও তার সহযোগী নগরীর বনকলাপাড়া ৫২ নং বাসার আছিয়া বেগম নামে এক নারীর প্রাইভেটকার চুরি করে নিয়ে যাচ্ছিলো। এ সময় ওই নারী বিষয়টি টের পেয়ে থানায় ফোন করেন।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় প্রাইভেটকারসহ দুজনকে আটক করে।

তিনি জানান, আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে চেকপোস্টে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি শাহাদাৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ১০:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০