ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

করোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ২০২ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি;

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান (৬৫) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত আমিনুর রহমানের আজ মঙ্গলবার মৃত্যু হয়েছে। এ ছাড়া তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। তার নিয়মিত ডায়ালাইসিস করতে হতো।’

আমিনুর রহমানের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। ঢাকায় তার ছেলের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকদিন আগে ঢাকায় তার স্ত্রী মারা গেলে তার লাশ নিয়ে পরিবারসহ নিজ বাসায় ফিরে আসেন আমিনুর রহমান। পরে তাদের বাসাটি লকডাউন করাসহ পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়।

সিভিল সার্জন জানান, গত ১৫ মে আমিনুর রহমানের পরিবারের চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত রোববার (১৭ মে) তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তবে পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনা আক্রান্ত হওয়া ব্যক্তির বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয় বলে নিশ্চিত করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলায়মান আলী জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইআইএম রাজিউল করিম রাজু জানান, এ পর্যন্ত জেলার ৮১৩ জনের মধ্যে ৭৮৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। ২৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০