ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্ধ হচ্ছে ‘উবার ইটস’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

জুন মাসের শুরুতে বাংলাদেশে সেবা বন্ধের ঘোষণা দিয়েছে উবার ইটস। রাইড শেয়ারিং সেবাদাতা উবারের এই সেবাটি দেশে মাত্র বছরখানেক আগে অনলাইন বুকিংয়ের ভিত্তিতে খাবার সরবরাহ সেবা দেওয়া শুরু করেছিল।

উবার তাদের ওয়েবসাইটে এক ব্লগ পোস্টে ২ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়ে। পোস্টে আরও লিখেছে, ‘যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এদেশে আমাদের কমিউনিটিকে সেবা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের কমিউনিটির কাছে আমরা উবার রাইডসের মাধ্যমে সেবা পৌঁছে দেব।’

বিশ্বব্যাপী খুব একটা ভালো অবস্থায় নেই উবার। করোনাভাইরাস আঘাত হেনেছে উবারের বৈশ্বিক ব্যবসায়।

গত সপ্তাহে মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ ছাঁটাই করেছে এ কোম্পানি। তাতে চাকরি হারিয়েছেন ৩ হাজার ৭০০ উবার কর্মী।

পরে নতুন করে আরও তিন হাজার কর্মী ও ৪৫টি অফিস বন্ধের ঘোষণা দিয়েছে উবার। সব মিলিয়ে ব্যবসার এক চতুর্থাংশ ছেঁটে ফেলতে চাইছে রাইড শেয়ারিংয়ে বিশ্বে শীর্ষস্থানীয় বলে বিবেচিত এ কোম্পানি।

উবার ইটস কমিউনিটিকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য ওই ব্লগপোস্টে ধন্যবাদ জানিয়েছে উবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশে বন্ধ হচ্ছে ‘উবার ইটস’

আপডেট সময় : ০৯:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০