ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

পাটুরিয়ায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ;  মানিকগঞ্জের পদ্মা নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ঘাটের অদূরে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মজিবর রহমান জানান, সন্ধ্যা ছয়টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের কাছ থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ইঞ্জিনচালিত নৌকাটি। এতে চালকসহ আটজন যাত্রী ছিলেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড বাতাসে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে সবাইকে উদ্ধার করে পাটুরিয়া নিয়ে আসেন।

এ ব্যাপারে পাটুরিয়া ঘাট নৌপুলিশের পরিদর্শক মো. লাবু মিয়া বলেন, নৌকাটির সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাই সুস্থ আছেন। নিষিদ্ধ যান চলাচল বন্ধে নৌপুলিশ টহল দিচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাস বিস্তার রোধে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে কিছু অসাধু নৌযান মালিক ও মাঝিরা। ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেও তাদেরকে থামাতে পারছেন না।

নৌপুলিশের গাফিলতির কারণেই, এই পথে এসব নিষিদ্ধ যানবাহন যাত্রী পারাপার করছে এবং দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাটুরিয়ায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি

আপডেট সময় : ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০