ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় যুবলীগ নেতার উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকায় এই খাদ্য সামগ্রী দেয়া হয়। আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়ার নিজস্ব অর্থায়ণে এসময় প্রায় ৩০০পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

আশুলিয়া থানা জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ আতিকুজ্জামান পাটোয়ারী, মোঃ মামুন রানা ও শান্তসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

শ্রমিকলীগ নেতা মোঃ মামুন রানা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে কর্মহীন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ। এ কর্মহীনতার কারণে সংকটময় পরিস্থিতির মধ্যে মানবেতর দিনযাপন করছে স্বল্প আয়ের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও যুবলীগ নেতা মোঃ সুমন আহমেদ ভূঁইয়ার অর্থায়ণে দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছি।

এছাড়াও করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি সফল করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে সাধ্যমতো চাল, ডাল ও শাক-সবজীসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার প্রদানে অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের যে কোন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা বাস্তবায়নে সব সময় প্রস্তুত আছেন যুবলীগ নেতা সুমন ভূঁইয়া।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারের পক্ষ থেকে যেসব বিধি-নিষেধ দেয়া হয়েছে, তা মেনে স্বাস্থ্য বিধি মোতাবেক ঈদ উদযাপন করার আহবানও জানান এই শ্রমিকলীগ নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আশুলিয়ায় অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী উপহার

আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০