ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য

প্রধানমন্ত্রীর সহায়তা তালিকার ৪০ জনের নামের সামনে মেম্বরের নাম্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১৭২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি;  বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার সুবিধাভোগীদের তালিকায় ৪০ জন মানুষের নামের পাশে নিজের মোবাইল নম্বর জুড়ে দিয়েছেন এক ইউপি সদস্য। শুধু তাই নয় শরণখোলা উপজেলার ওই তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধা ভোগকারী ও সচ্ছল ব্যক্তির নাম রয়েছে।

৪০ জন সুবিধাভোগীর নামের তালিকায় নিজের মোবাইল নম্বর জুড়ে দেয়া ইউপি সদস্য হচ্ছেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য রাকিব হাসান।

এ ঘটনায় ওই ইউপি সদস্যকে শনিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঠিক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে উপজেলা প্রশাসনের কাছে অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, খোন্তাকাটা ইউনিয়নের একটি ওয়ার্ডের তালিকায় ৪০ জনের নামের পাশে একটি মোবাইল নম্বর।

পরে জানা যায় নম্বরটি ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসানের। সুফল ভোগীদের নামের পাশে তাদের নিজেদের মোবাইল নম্বর সংযুক্ত করার কথা থাকলেও ওই ইউপি সদস্য অসৎ উদ্দেশ্যে নিজের মোবাইল নম্বর দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে উপজেলা প্রশাসন বিষয়টি সংশোধন করে উপকার ভোগীদের নম্বর বসিয়েছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকায় ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর পাওয়া যায়। পরবর্তীতে আমরা মোবাইল নম্বর সংশোধন করে চূড়ান্ত তালিকা করেছি। আগামীকাল রোববার চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

তিনি আরও বলেন, অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর সহায়তা তালিকার ৪০ জনের নামের সামনে মেম্বরের নাম্বার

আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০