ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা 

নবীনগরে ৪৭ রাউন্ড গুলিসহ সেই পিস্তল উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের মধ্যপাড়ায় ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালানো অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহৃত পিস্তলটি ৪৭ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম প্রকাশ করেনি। পুলিশ জানায়, ঘটনার পরদিনই পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করে। ওই যুবকের তথ্যের আলোকে শুক্রবার (১৫ই মে) সন্ধ্যায় জেলা নবীনগর সার্কেলের দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযানে নামে।

পরে, নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মোহন মিয়ার ছেলে সাদেকুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে ৪৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে পুলিশ। অভিযানের খবর পেয়ে সাদেকুল পালিয়ে যায়। তবে এ ঘটনায় আরও একজনসহ মোট দুজনকে আটক করে পুলিশ।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, পুলিশি অভিযান অব্যাহত আছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম আপাতত প্রকাশ করা যাবে না বলে জানান তিনি।

উল্লেখ্য, নবীনগর বাজারের মার্সেল এক্সক্লুসিভের ডিলার রফিকুল ইসলামের বাড়িতে গত ১২ই মে সন্ধ্যায় মাক্সপড়া অস্ত্রধারী দুই যুবক দাবিকৃত ১৫ লাখ টাকা না পেয়ে গৃহকর্তাকে লক্ষ্য করে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে গত তিনদিন ধরে পৌর শহরে আতংক দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নবীনগরে ৪৭ রাউন্ড গুলিসহ সেই পিস্তল উদ্ধার, আটক ২

আপডেট সময় : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০