ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

শরীয়তপুরে গবাদি পশুর ঘরে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

শরীয়তপুরে গবাদি পশুর ঘরে আগুন

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার সন্তোশপুর গ্রামে গবাদি পশুর ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি গরু পুড়ে মারা গেছে। আরও তিনটি গুরুর ৬০ ভাগ পুড়ে গেছে। বুধবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ি ওয়ালার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী আক্তার জানায়, রাত দেড়টার দিকে হঠাৎ দেখি বাহিরে আলো জ্বলমল করছে। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে। আর বাকি তিনটি ও আধমরা অবস্থায় রয়েছে। গবাদি পশুর সঙ্গে কি এমন শত্রুতা আমার বুঝে আসছে না। গোয়াল ঘরে বিদ্যুতের লাইন নাই। এছাড়া আগুন লাগার কোনও সোর্সও নাই।

এদিকে, ঘরের দরজা খোলা পেয়ে ঘরে এক জায়গায় থাকা ৩৫ হাজার ও আরেক জায়গায় থাকা ২৮ হাজার টাকা কে বা কারা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সন্তোশপুর এলাকায় প্রতিদিনই বিভিন্ন বাড়িতে রান্না ঘরে, খরের পাড়ায়, গরু ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করছে। এ অগ্নি সংযোগের হাত থেকে বাঁচতে এলাকায় প্রতিদিন পাহাড়া দেয়া হয়। আমার স্বামী গতরাতেও পাহাড়ায় ছিল। রাত ১১টার দিকে এক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই বাড়ির আগুন নিভিয়ে রাত একটার দিকে আমার স্বামী বাসায় বাসায় ফিরেছে। সে বাসায় ফেরার কিছুক্ষণ পরেই প্রথমে আমাদের বসতঘরের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। এরপর গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শরীয়তপুরে গবাদি পশুর ঘরে আগুন

আপডেট সময় : ০৩:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০