ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

ফেসবুকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের অভিযোগে লালমনিরহাটের ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল হক রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি তার বাড়ি থেকে গ্রেফতার আটক করা হয়। গ্রেফতারের পর ছাত্রদল নেতাকে রাতেই আদিতমারী থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, আমিনুল হক রিপন বিভিন্ন সময়ে তার মোবাইলফোন দিয়ে ছাত্রদল ভেলাবাড়ী ইউনিয়ন শাখা নামীয় ফেসবুক আইডি ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক তথ্য প্রচার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তার কাছ থেকে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন তথ্যাদি সংযুক্ত ১০ পাতা ফটোকপি, দুইটি মোবাইলফোন, চারটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড পাওয়া গেছে।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রংপুর র‌্যাব-১৩ বুধবারর রাতে আসামিকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে র‌্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেছেন বলেও জানান তিনি। আজ তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০