ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা

ভিড় সামলাতে না পেরে মার্কেট বন্ধের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে মুন্সীগঞ্জে সব মার্কেট ও বিপণি বিতান বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ ব্যবসায়ী নেতৃবৃন্দের এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত হয়। তবে, জরুরি খাদ্য সমাগ্রীর দোকান দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পেরে মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘মার্কেট কর্তৃপক্ষ ভিড় সামলাতে পারছেন না ও সরকারি নির্দেশনাও পালন করতে পারছিল না। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলো নিজেরা সিদ্ধান্ত নিয়েছে মার্কেট বন্ধ করার।’

এর আগে, সরকারি ঘোষণা অনুযায়ী ১০ মে খুলে দেয়া হয় শহরের নিউমার্কেটসহ অন্যান্য বিপণি বিতান। তবে, প্রথম দু’দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিলো। এতে করোনা সংক্রমণের ভয়াবহ ঝুঁকি তৈরি হতে পারে- এ আশঙ্কায় সব মার্কেট ও বিপণি বিতান বন্ধ করে দেয়া হয়।

মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান জানান, প্রতিটি অলিগলি ও দোকানের সামনে ক্রেতাদের ভিড় কমানো যায়নি। ক্রেতাদের বেশিরভাগই নারী। এমনকি, কোলের শিশুও নিয়ে এসেছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রাখছিলেন না অনেকে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী কমিটির কর্মকর্তারা হিমশিম খেতে দেখা যায়। তিনি বলেন, আমরা ব্যবসায়ী সকল নেতৃবৃন্দকে নিয়ে বসেছিলাম। সকলেই একমত। এভাবে মার্কেট খোলা রাখা যায় না। তাই সকলে মিলে সম্মিলিতভাবে সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত তাই সকল মার্কেট বন্ধ থাকবে। তিনি বলেন, আমাদের এই সিদ্ধান্ত জেলা প্রশাসনেকেও অবহিত করেছি।

ব্যবসায়ীরা জানান, সব মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিড় সামলাতে না পেরে মার্কেট বন্ধের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০