ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত রোগী উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

টাঙ্গাইলের সদর উপজেলায় করোনা আক্রান্ত এক নারী উধাও হয়েছেন। তার ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. রামপদ রায় বলেন, সদর উপজেলার এক নারী করোনায় আক্রান্তের বিষয়টি সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছে। তবে ওই নামে ওই গ্রামে কাউকে পাওয়া যায়নি। ইউপি সদস্য ও চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ করা হলেও স্বামীর নাম মিললেও তার নাম মিলেনি। তার ফোন নম্বরও বন্ধ রয়েছে।

এরইমধ্যে উধাওকৃত ব্যক্তির সন্ধানে কাজ করে চলেছেন উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা প্রশাসন। তার ফোন বন্ধ পাওয়ায় ফোন ট্র্যাকিং করে তিনি কোন স্থানে অবস্থান করছেন তা নির্ণয়ের চেষ্টা চলছে। এ নিয়ে টাঙ্গাইল সদর উপজেলার করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো চারজনে।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ওই নারীর অবস্থান সখিপুর উপজেলায় আছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় আক্রান্ত রোগী উধাও

আপডেট সময় : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০