ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

রংপুরে প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

চাচার বাড়িতে মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সেলিম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই নারীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে নগরীর মাহিগঞ্জ এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নগরীর পূর্ব খাসবাগ এলাকার মজিবর রহমানের ছেলে কলেজ ছাত্র সেলিম মাহিগঞ্জের হাউদার পার এলাকায় চাচা আজিজুর রহমানের বাড়িতে যান। ওই সময় তার চাচা বাড়ির ওঠান মাটি দিয়ে ভরাট করছিলেন। এ নিয়ে প্রতিবেশি সোহাগ মিয়া ও জনি মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ সেলিমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে সেলিম মিয়া মারা যান। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাথী বেগম ও সানজিদা আক্তার নামে দুই নারীকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান, প্রতিপক্ষের আঘাতে সেলিম আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রংপুরে প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত, আটক ২

আপডেট সময় : ১১:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০