ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

করোনা : যুক্তরাজ্যে মৃত্যু ঝুঁকিতে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসে শেতাঙ্গদের তুলনায় বাংলাদেশিসহ এশিয়ান ও কৃষ্ণাঙ্গদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। শ্বেতাঙ্গদের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যায় মৃত্যু হতে পারে দক্ষিণ এশীয় বংশোদ্ভুতদের। বৃহস্পতিবার ব্রিটিশ পরিসংখ্যান কার্যালয় এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত দুই লাখেরও বেশি। গণমাধ্যম বলছে, এ পর্যন্ত দেশটিতে ১২২ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যে পরিসংখ্যানগতভাবে শেতাঙ্গদের তুলনায় বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় ও মিশ্র জাতিগোষ্ঠীর মধ্যে কোভিড-নাইন্টিন এ মৃত্যুর ঝুকি বেশি। আর্থ-সামাজিক উপাদানকে মডেল হিসেবে ব্যবহার করে এটা বের করা হয়েছে।

ব্রিটিশ পরিসখ্যান দপ্তর জানিয়েছে, করোনায় শেতাঙ্গদের চেয়ে ৪ দশমিক ২ গুণ কৃষ্ণাঙ্গ পুরুষ মারা যেতে পারে। নারীদের বেলায় এই সম্ভাবনা ৪ দশমিক ৩ গুণ বেশি। সমন্বিত মডেলে বলা হয়েছে, শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষের মধ্যে করোনায় মৃত্যুর ঝুঁকি ১ দশমিক ৯ গুণ বেশি। মডেল অনুযায়ী বাংলাদেশি ও পাকিস্তানিদের ক্ষেত্রে এই ঝুঁকি ১ দশমিক ৮ গুণ বেশি। ভারতীয়দের এ ঝুঁকি এক দশমিক চার এবং চীনাদের ক্ষেত্রে এ ঝুকি শূন্য দশমিক আট গুন বেশি।

এর আগেও কয়েকটি গবেষণায় যুক্তরাজ্যে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুহার বেশি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের গবেষণায়ও দেখা গেছে, আফ্রিকান আমেরিকানরাই করোনা মৃত্যুর বেশি ঝুকিতে আছে।

করোনাভাইরাস নিয়ে তেমন সচেতন বা সতর্ক না থাকা এবং আর্থ-সামাজিক সুবিধা বঞ্চিত হওয়াসহ আরো নানা কারণ এর পেছনে কাজ করছে বলেই মনে করছেন গবেষকরা। পাশাপাশি কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গর মধ্যে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে অসমতা বিরাজ করছে তাতেই পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : যুক্তরাজ্যে মৃত্যু ঝুঁকিতে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রা

আপডেট সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০