ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের মাধবপুরে থাপ্পড় মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কানাই ঋষি (২১)।

ঘটনার পর উভয়পক্ষ সংঘর্ষে জড়ানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক রাম প্রসাদ ও ভানু ঋষিকে আটক করেছে পুলিশ। নিহত কানাই ঋষি পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাম প্রসাদ হেয়ালিপনা করে কানাই ঋষিকে পাগল বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রাম প্রসাদকে থাপ্পড় মারেন কানাই। পরে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি করা হয়। কিন্তু রাম প্রসাদের ক্ষোভ রয়ে যায়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে রাম প্রসাদ কয়েকজন সহযোগী নিয়ে কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, ঘটনার পর পরই পুলিশ রাম প্রসাদ ও ভানু নামে দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০