ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে ওসি ও স্বাস্থ্যকর্মীসহ ১০ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি;  কুড়িগ্রামে পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীসহ ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত। কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় মোট ১০ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত। এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও একজন পরিচ্ছন্নতাকর্মীও রয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী গ্রামের এক নারীসহ তিনজন এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও জেলার ভূরুঙ্গামারী উপজেলায় তিনজন এবং ফুলবাড়ী থানার ওসিসহ দুইজন করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।

ফুলবাড়ী থানার ওসির করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত করে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, কোনও ধরণের উপসর্গ ছাড়া ওসি এখন ভালো আছেন। তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও তার গাড়ি চালকসহ আরও কয়েকজনকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করা এক ওয়ার্ড বয় ও একজন পরিচ্ছন্নতাকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে, তাদের কোনও উপসর্গ নেই। নিয়মিত ডিউটি শেষে রুটিন চেকআপে নমুনা পরীক্ষার ফলাফলে তারা পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনা আক্রান্ত সনাক্ত হলেন। এর মধ্যে তিন জন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুড়িগ্রামে ওসি ও স্বাস্থ্যকর্মীসহ ১০ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৭:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০