ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে নারী স্বাস্থ্য সহকারী করোনা আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে

হাসান সিকদার, টাঙ্গাইল; 
টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক কোয়ার্টারে বসবাস করেন। সোমবার (৪ মে) ওই কোয়ার্টারে বসবাসরত আক্রান্ত স্বাস্থ্য সহকারীর ভবনটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার জেলা থেকে মোট ৮৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন আর ঢাকায় মারা গেছেন দুইজন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, আক্রান্ত ওই নারী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন ওই ভবনটি লকডাউন করে দেয়া হয়েছে। সেখানে ১২টি পরিবার রয়েছে। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারী নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। তার বাসায় উপজেলা প্রশাসন থেকে ডাব, তরমুজ, বাঙ্গীসহ বিভিন্ন ধরণের মৌসুমী ফল পাঠানো হয়েছে। তার মনোবল ঠিক রাখার জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সকল ধরণের সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলেও জানান তিনি।
হাসান সিকদার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে নারী স্বাস্থ্য সহকারী করোনা আক্রান্ত

আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০