ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা : আমেরিকায় এক লাখের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ২৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য মৃত্যুর হিসাব আবার পাল্টালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে ফক্স নিউজ আয়োজিত অনুষ্ঠানে তিনি আশঙ্কা প্রকাশ করেন, কোভিড-১৯ রোগে এক লাখ আমেরিকানের মৃত্যু হতে পারে। এ খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

গত এপ্রিলে ট্রাম্প বলেছিলেন, করোনায় যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রাণহানি ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। আগেরবারের পূর্বাভাস নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্পের উত্তর, ‘খুব দ্রুত এটা হয়ে গেলো।’

অবশ্য ৬৫ হাজার মৃত্যুর দাবি থেকে গত শুক্রবারই সরে এসেছিলেন ট্রাম্প। দেশে করোনায় প্রাণহানি এক লাখের নিচে থাকবে আশা প্রকাশ করেছিলেন। তিন দিনের ব্যবধানে আগের অবস্থানও পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট, ‘করোনার কারণে আমরা ৭৫ কিংবা ৮০ হাজার থেকে এক লাখ আমেরিকান নাগরিককে হারাতে যাচ্ছি। সেটা হবে ভয়াবহ ব্যাপার।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : আমেরিকায় এক লাখের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের

আপডেট সময় : ০৩:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০