ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মাদারীপুরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে

এস এম তানবীর, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। এসময় প্রতিপক্ষের গুলিতে ৫জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় বাবু নামে এক লেবু ব্যবসায়ীকে রোমান নামে এক যুবক থাপ্পড় দেয়। এঘটনার জের ধরে বিল্লাল মোল্লা (৩৮), হেমায়েত মোল্লা, ফিরোজসহ কয়েকজন বাজার এলাকায় আসলে রাজ্জাক সরদার, মামুন সরদার সহ কয়েক জনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় দ্বন্দ্ব সৃষ্টি হয়। মুহুর্তের মধ্যে এলাকায় দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। প্রকাশ্যেই গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় গুলিবিদ্ধ হন পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২), ফিরোজ সাহী (৪২) এছাড়াও আরো ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৫ জন সদর হাসপাতালে ভর্তি আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধ রাজ্জাক সরদার নতুন কাগজ কে বলেন, রাস্তি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের মতি মোল্লার ছেলে বেল্লাল মোল্লা নেতৃত্বে ২৫/৩০ জন লোক বাজারে হামলা করে। প্রকাশ্যে তারা গুলি করে আমাদের আহত করেছে। বিল্লালের কাছে অবৈধ অস্র আছে সেটা সবাই জানে।

অভিযুক্ত বিল্লাল মোল্লা বলেন, আমি ঝামেলা শুনে বাজারে গেলে ওরা আগে হামলা করে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মফিজুল ইসলাম লেলিন বলেন, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৫ জন সদর হাসপাতালে ভর্তি আছে।
এদের মধ্যে পলাশ বেপারী, মামুন সরদার, সাদ্দাম, বাবু ফকিরসহ ৫জন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া নতুন কাগজ কে বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। তবে এঘটনায় এখনো কেউ মামলা করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদারীপুরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট সময় : ১০:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০