ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনায় অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর পেছনে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রীর অভাব দায়ী বলে দাবি করেছে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন বা পিইসি। শুক্রবার (১ মে) গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠনটি করোনায় প্রাণ হারানো সংবাদকর্মীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। এছাড়া করোনাকালে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। পিইসি বলছে, এই স্বাস্থ্য সংকটের সময়ে সংবাদকর্মীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা, হাসপাতালে গিয়ে, ডাক্তার-নার্স-রাজনৈতিক নেতৃত্ব-বিশেষজ্ঞ-বিজ্ঞানী ও রোগীদের সাক্ষাৎকার নিয়ে তাদের তথ্য জানানোর কাজ অব্যাহত রাখতে হয়েছে।

৩ মে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মৃতদের এ তালিকা প্রকাশ করে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন সতর্ক করে বলেছে, করোনাভাইরাসের এই কঠিন সময়ে সেন্সরশিপ, ইন্টারনেট বন্ধ, বিনা বিচারে সংবাদকর্মী আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা জানিয়েছে, মৃত্যুর শিকার ওই অর্ধশতাধিক সংবাদকর্মী ছাড়াও আরও অসংখ্য সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু 

আপডেট সময় : ১১:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০