ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

১০ টাকার চাল আত্মসাৎ, কারাগারে মেম্বার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় মনিরুল ইসলাম বেপারী (৪৫) নামের এক সদস্যের ১৫ দিনের কারাদণ্ড হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মোহাম্মদ সাইফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। দুপুরেই মনিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।

মনিরুল ইসলাম উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কলারদোয়ানিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

উপজেলা প্রশসন সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম নিজ ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) তিনজন কার্ডধারীর (২৬০, ২৭২ ও ২৮৬ নম্বর) চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রমাণ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মোহাম্মদ সাইফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মনিরুল ইসলাকে ১৫ দিয়ের কারাদণ্ড ঘোষণা করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে ইউপি সদস্য মনিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১০ টাকার চাল আত্মসাৎ, কারাগারে মেম্বার 

আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০