ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

না’গঞ্জে খানপুর হাসপাতালে আক্রান্ত ৪৫ স্বাস্থ্যকর্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |  নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল) গত দু’দিনে নতুন ছয়জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালের মোট ৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১ মে) বিকেলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ এপ্রিল তিনি জানিয়েছিলেন ৩৯ জন স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হবার তথ্য।

ডা. সঞ্চয় বলেন, হাসপাতালের তিনজন স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হবার তথ্য শুক্রবার এসেছে। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনজন আক্রান্ত হবার তথ্য আসে। আগে ছিল ৩৯ জন আক্রান্ত। এ নিয়ে মোট ৪৫ জন স্বাস্থ্যকর্মী আমাদের এখানে আক্রান্ত হয়েছেন।

তবে এরমধ্যেও সুখবর আসছে জানিয়ে তিনি বলেন, আমাদের গাইনি বিভাগের চিকিৎসক ডা. মিনারা শিকদার করোনামুক্ত হয়েছেন। নিজে বাড়িতে থেকে আইসোলেশনে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। শুক্রবার তার ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়কের পিএ সিদ্দিকুর রহমানেরও ফলাফল নেগেটিভ এসেছে।

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে মোট কর্মরত রয়েছেন ৩২৯ জন স্বাস্থ্যকর্মী। যারমধ্যে ৩৮ জন ডাক্তার, ১৬৪ জন নার্স ও ১২৭ জন স্টাফ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

না’গঞ্জে খানপুর হাসপাতালে আক্রান্ত ৪৫ স্বাস্থ্যকর্মী

আপডেট সময় : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০