ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য

সিলেট বিভাগে আরও ৬৬ জনের করোনা পজিটিভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৭০ বার পড়া হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট |

সিলেট: সিলেট বিভাগে আরও ৬৬ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত করা হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় এ ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়। ফলে ২০০-এর কোঠায় পৌঁছার দ্বারপ্রান্তে সিলেট বিভাগে করোনা রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, এর আগে করোনা আক্রান্ত পজিটিভ রোগীর সংখ্যা ছিল সিলেট বিভাগে ১১০ জন। তা বেড়ে হয়েছে ১৭৬ জনে। এসব রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন। মারা গেছেন তিনজন।

ডা. আনিসুর রহমান বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল পিসিআর ল্যাব থেকে সহস্রাধিক নমুনা পরীক্ষার জন্য ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার আরও ৬৬ জনের পজিটিভ আসে। তবে কোন জেলার কতোজন তা এখনো নিশ্চিত হতে পারেননি। ঢাকায় পাঠানো নমুনাগুলোর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবের ৬৩৭টি নমুনা ছিল। বাকিগুলো বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে সরাসরি ঢাকায় পাঠানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেট বিভাগে আরও ৬৬ জনের করোনা পজিটিভ

আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০