ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র নতুন ৩ কর্মকর্তা সহ করোনায় আক্রান্ত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

করোনা শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি, 

রাজবাড়ীর দৌলতদিয়া বিআইডব্লিউটিসির আরও ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিআইডব্লিউটিসি’র মোট ৫ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।

আর জেলায় মোট ১৩ জন করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়। ওই তিন কর্মকর্তা এখন রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দৌলতদিয়া ঘাটে একটি ম্যাচে হোম কোয়ারেন্টিনে থাকা এই তিন জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠালে গত ২৮ এপ্রিল ঢাকায় প্রেরণ করা হয়েছিল।

আজ দুপুরে আইইডিসিআর বিআইডব্লিউটিসির ওই তিন কর্মকর্তার দেহে করোনা পজিটিভ বলে রিপোর্ট মেইলে পাঠিয়েছে। এদের দুজনের বাড়ি চাঁদপুরে ও ১ জনের ফরিদপুরে।

এর আগে গত ২৪ এপ্রিল দৌলতদিয়া ঘাটের ওই ম্যাচের ২জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসার আগেই তারা নিজ বাড়ি চট্টগ্রাম ও টাঙ্গাইলে চলে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট আঞ্চলিক ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া ঘাট দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত শুরু হবার পর থেকে দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে গার্মেন্টস শ্রমিকরা প্রতিনিয়তই পার হচ্ছে। হয়ত কোনও করোনা আক্রান্তের ছোঁয়া থেকেই আমাদের এই পাঁচ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র নতুন ৩ কর্মকর্তা সহ করোনায় আক্রান্ত ৫

আপডেট সময় : ০৯:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০