ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯ ৪৪৩ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ :

গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলে প্রতিবছর আয়োজন করা হয়ে থাকে পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় এ পিঠা উৎসবের উদ্বোধন করেন ইউএনও ফারহানা করিম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সকাল থেকে এ পিঠা উৎসবের স্টলগুলোতে ছিল স্থানীয় লোকজনসহ কিশোর-কিশোরীদের উপচেপড়া ভীড়। স্টলগুলোতে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শতাধিক পিঠার সমাহার।

দুপুরের আগেই সব স্টলের পিঠা বিক্রি হয়ে যায়। স্টলগুলোতে সাজানো ছিল বিবিয়ানা, হৃদয় হরণ, মতিচোর, লবঙ্গ, প্রোটিন, দোল্লা, মেরা, চিতই, নকসী, গোলাপ কলি, দুধপুলি, নারিকেল, ডিমপাকন, সাজনকসী, ডিমসুজি, সাজ, গুলি, ঝিনুক, মালপোয়া, লাডু, সিরিজ, মাংস রুটি, ভাপা, দুধ চিতই, পাঁপড়ী, খেজুর, সমেচা, মসলা, তেজপাতা, রসপাকন, পাটিসাপটা, ফুল, খাজা, বিস্কুট, চেপা, কেক, নকসী, পাক্কন, তেহুরী, রাজদোল্লা, মড়ল লাঠি, কলার সেমাই, শালুকপাতা, ঝাল, তাল, বেনী, খিলী, মাছ, মিষ্টি জাম, কামরাঙ্গা, নৌকা, পাতা বাহারসহ নানা রকমের পিঠা। পিঠা উৎসবে এসব বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেন ওই স্কুলের শিক্ষার্থীদের নারী অভিভাবকরা।

সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেনের পরিচালক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির বলেন বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে বিভিন্ন ধরনের পিঠা সম্পর্কে পরিচিতির জন্যই তাদের এ আয়োজন। প্রতিবছর জানুয়ারী মাসে তারা এ পিঠা উৎসবের আয়োজন করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব

আপডেট সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯