ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

আওয়ামী লীগ নেতাকে লাইনে দাঁড়াতে বলায় ডিলারকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি, গোপালগঞ্জ; 

গোপালগঞ্জের কাশিয়ানীতে টিসিবির পণ্য নিতে আসা আওয়ামী লীগের এক নেতাকে লাইনে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন ডিলার। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতার লোকজন ডিলারসহ তিনজনকে মারধর করেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় কাশিয়ানী উপজেলা সদরের রেলস্টেশনে টিসিবির পণ্য বিক্রির সময় এ ঘটনা ঘটে। মারধরের শিকার তিনজন হলেন টিসিবির ডিলার মোল্লা আবু জাহিদ (৫০), তাঁর বাবা আবু তালেব মোল্লা (৭২) ও বড় ভাই সাঈদ মোল্লা (৫২)। তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আবু জাহিদের সহকারী জাকির হোসেন বলেন, ‘বুধবার সকাল থেকে কাশিয়ানী রেলস্টেশনে টিসিবির তেল, ছোলা, খেজুর, চিনি, ডাল বিক্রি করা হচ্ছিল। সেখানে নারী ও পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছিলেন। আমি লাইনের শৃঙ্খলা বজায় রাখার কাজ করছিলাম। এর মধ্যে কয়েকজন লোক এসে লাইন ভেঙে টিসিবির পণ্য নিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে লাইনে দাঁড়িয়ে থাকা নারী–পুরুষ ডিলারের ওপর চড়াও হন। পরে ডিলার তাঁদের বুঝিয়ে বলে আবার পণ্য বিক্রি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কালু মৃধা লাইনে না দাঁড়িয়ে সরাসরি টিসিবির পণ্য নেওয়ার তোড়জোড় শুরু করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন প্রতিবাদ করেন। ডিলার তাঁকে লাইনে দাঁড়াতে অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানতে নেতা কালু মৃধার ১৫-২০ জন লোক হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে ডিলারের ওপর হামলা চালান। এতে ডিলার, তাঁর বাবা ও বড় ভাই আহত হন।’

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কালু মৃধা বলেন, ‘আমি সেখানে তেল কিনতে যাই। টাকা জমা দেওয়ার পর ডিলারের বাবা আমাকে তুই এখানে এসেছিস কেন বলে ঘাড়ধাক্কা দিয়ে ফেলে দেন। ডিলার আওয়ামী লীগ সম্পর্কে অকথ্য ভাষায় কটূক্তি করে। তাঁরা তিন বাপ-বেটা আমাকে বেদম কিলঘুষি ও মারপিট করেন। পরে আমি সেখান থেকে চলে যাই। এ খবর পেয়ে আমাদের লোকজন এসে তাঁদের কিলঘুষি মেরেছেন বলে শুনেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তাদের নিজেদের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানাতে পারি। তারপরও ডিলারকে এ বিষয়ে থানায় অভিযোগ দিতে বলেছি।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, টিসিবির পণ্য বিক্রিকে কেন্দ্র করে এখানে হাতাহাতির পর হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আওয়ামী লীগ নেতাকে লাইনে দাঁড়াতে বলায় ডিলারকে মারধর

আপডেট সময় : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০