ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাস্তায় পড়ে ছিল লাশ, শেষে জানাজা ও দাফন হলো হিন্দু বাড়িতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম পীরেরপাড়। যেখানে নেই কোনো মুসলমানদের বসতি। ফলে এখানে নেই কোনো মসজিদ-মাদ্রাসা। এ গ্রামে কখনো বেজে ওঠেনি আজানের সুমধুর ধ্বনি। দেশের চলমান প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে সংখ্যালঘু (হিন্দু) অধ্যুষিত এ গ্রামটিতে চিরকালের প্রথা ভেঙে প্রথম কোনো মুসলমানের প্রকাশ্যে নামাজে জানাজা অনুষ্ঠিত হলো।

জানা গেছে, ওই গ্রামে মুসলামান পরিবারের বসতি না থাকায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির জানাজা হয় হিন্দু বাড়িতে। এমনকি জানাজা শেষে দাফনও হয়েছে ওই বাড়ির দিনমজুর সুশান্ত হালদার নামের এক মানবদরদী অসাম্প্রদায়িক হিন্দু ব্যক্তির দানকৃত জমিতে।

গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামে ইদ্রিস জমাদ্দার (৫২) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ মারা যান। তার লাশ উদ্ধারে করোনাভাইরাসের আতঙ্কে কেউ এগিয়ে না আসায় বৃষ্টিস্নাত সারারাত লাশটি রাস্তার পাশেই পড়ে ছিল। বিষয়টি জেনে মানবতার ফেরিওয়ালাখ্যাত উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসানের নেতৃত্বে পুলিশ ও স্বেচ্ছাসেবী কর্মীরা লাশ উদ্ধার করে দাফন কাফনের ব্যবস্থা করেন। জানাজায়ও অংশ নেন তারা।

এ সময় ওসি জিয়াউল আহসান দাফনের কাপড়সহ যাবতীয় সামগ্রী দেওয়ার পাশাপাশি দাফন-কাফনে অংশ নেওয়াদের ৫ হাজার টাকা প্রদান করেন। এদিকে মুসলমান ব্যক্তির লাশ দাফনে সুশান্ত হালদার নামের হিন্দু ওই ব্যক্তি সম্পত্তি দান করে মানবতার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাস্তায় পড়ে ছিল লাশ, শেষে জানাজা ও দাফন হলো হিন্দু বাড়িতে

আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০