ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান, ইরানে ৭ শতাধিক প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

মরণঘাতী করোনা থেকে বাঁচতে বিষাক্ত অ্যালকোহল পানে ইরানে এখন পর্যন্ত ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তারা চিন্তা করেছিলেন, অ্যালকোহল পান করলে করোনার হাত থেকে বাঁচা যাবে।

জানা গেছে, মেথানল বিষাক্ত উপাদানে তৈরি। এটি সরাসরি পান করা বা ঘ্রাণ নেয়া যায় না। সরাসরি পান করলে তা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে এবং মস্তিষ্কেরও ক্ষতি করে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালকোহল পান করে গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইরানে ৭২৮ জনের মৃত্যু হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, গতবছর অ্যালকোহল পান করে মৃত্যু হয়েছিল ৬৬ জনের।

গত বছর থেকেই ইরানে অ্যালকোহল পান করে মৃত্যুর হার বাড়ছে। করোনাভাইরাস মহামারির মধ্যে চলতি মাসে প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, ৫ হাজার ১১ জন বিষাক্ত অ্যালকোহল পান করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৯০ জনের চোখে সমস্যা দেখা দিয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর এই ভাইরাস ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

দেশটিতে এখন পর্যন্ত ৯১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছে ৫ হাজার ৮০৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান, ইরানে ৭ শতাধিক প্রাণহানি

আপডেট সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০