ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের ছোট ভাইয়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

নির্যাতিতা শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সোমবার (২৬ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার আবুখারকান্দি গ্রামের প্রাইভেট শিক্ষক আবু সাঈদের কাছে পড়তে যায় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী।

বাড়িতে প্রাইভেট শিক্ষক ও তার পরিবারের লোকজন না থাকায় ৮ বছরের ওই শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে আবু সাঈদের ছোটভাই সাব্বির। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে বাড়িতে চলে যেতে বলে। পরে ওই শিক্ষার্থী বাড়ি চলে এসে তার মাকে ঘটনা খুলে বলে।

এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই প্রেরণ করা হয় মাদারীপুর সদর হাসপাতালে। এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছে নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আক্তার বলেন, হাসপাতালে আসার পরে শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন জানান, ধর্ষণের ঘটনার পরে বাড়িতে তালা মেরে পালিয়েছে প্রাইভেট শিক্ষক আবু সাঈদের পরিবার। তবে, অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক সদস্য একযোগে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী!

আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০