ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরিশালে লোডশেডিং হওয়ায় পল্লী বিদ্যুৎ কর্মীকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি; 

বরিশালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় গত শনিবার ঘটেছে এ ঘটনা।

এরপর রোববার বরিশাল পল্লী বিদ্যুৎ কেন্দ্র-১ এর এজিএম মানবেন্দ্র সরকার বাদী হয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আশিকুর রহমান সুজনের বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। বরিশাল পল্লী বিদ্যুৎ কেন্দ্রের জিএম শংকর কুমার কর জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার অভিযোগে আশিকুর রহমান সুজন তার লোকজন নিয়ে উপকেন্দ্রের লাইনম্যান জাফর ইকবালকে মারধর করে। মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে জাফরের সহকর্মী মাহফুজ, পরিতোষ ও সুমনকেও মারধর করা হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এজিএম মানবেন্দ্র সরকার থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আলাপকালে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন জানান, রমজান মাসে সেহেরি, ইফতার, নামাজ কোন সময়ই তার এলাকার লোকজন বিদ্যুৎ পাচ্ছিলো না। এতে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন বিদ্যুৎকেন্দ্রে গিয়ে এ ঘটনার কারণ জানতে চায়। তখন লাইনম্যান জাফর ইকবাল এলাকাবাসীদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তাকে কেউ মারধর করেনি বলে দাবি ছাত্রলীগ নেতার।

মামলার ঘটনায় তিনি হতবাক এবং এটি তার বিরুদ্ধে চক্রান্ত বলে মনে করেন এই ছাত্রলীগ নেতা।

এ ব্যাপারে পুলিশের সাথে যোগাযোগ করা হলে, সুজনের বিরুদ্ধে মামলা দায়েরের কথা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে লোডশেডিং হওয়ায় পল্লী বিদ্যুৎ কর্মীকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা!

আপডেট সময় : ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০