সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ক্বওমি মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের অনুদানের চেক হস্তান্তর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

মোঃ মহিউদ্দিন, মাটিরাঙ্গা:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা নতুনপাড়া কারিমিয়া ক্বেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ।
রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুনপাড়া কারিমিয়া ক্বেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা নেছার উদ্দিনের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ।
এসময় উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


























