ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo মোহনা টিভির ১৪ হাজার টাকার কর্মচারী শত কোটি টাকার মালিক: বর্তমানে ‘স্বঘোষিত’ সিইও তসলিম আওয়ামী এজেন্ট  Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী শ্রমিকদের ভিড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে

শিবচর, মাদারীপুর প্রতিনিধি; 

গার্মেন্টসসহ কলকারখানা সীমিত আকারে চালুর ঘোষণায় মাদারীপুর শিবচরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকেই ফেরিতে করে এই নৌরুট দিয়ে দলে দলে ছুটছেন যাত্রীরা। এর মধ্যে গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির বেশির ভাগই বন্ধ রাখা হয়। তবে, জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স ও সরকারী প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৩ থেকে ৪টি ফেরি সীমিত আকারে চলাচল করে। হঠাৎ করেই সকাল থেকে যাত্রীদের চাপ বেড়ে গেছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। অনেকেই আবার ঝুঁকি নিয়ে ট্রলারে পাড়ি দিচ্ছেন পদ্মানদী।

এদিকে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাত্রীরা রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য এই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন। করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক-পিকআপ ও কিংবা অ্যাম্বুলেন্স করে দুই থেকে তিনগুণ ভাড়া দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটে আসছেন যাত্রীরা। পরে পাড়ি দিচ্ছেন ৭ কিলোমিটারের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী শ্রমিকদের ভিড়

আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০