ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নিজেদের জমি বিক্রি করে গরীবদের ত্রাণ দিচ্ছেন দুই ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ২২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে অর্থনীতির চাকা থেকে থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার অসহায় দরিদ্ররা। এমন সঙ্কটময় পরিস্থিতিতে জমি বিক্রি করে গরীবদের মধ্যে ত্রাণ তুলে দিচ্ছেন ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার বাসিন্দা তাজাম্মুল পাশা এবং মুজাম্মিল পাশা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লকডাউনের কোলার জেলার গরীবদের ভোগান্তি দেখে জমি বিক্রির সিদ্ধান্ত নেন দুই ভাই তাজাম্মুল পাশা এবং মুজাম্মিল পাশা। জমি বিক্রি করে পাওয়া ২৫ লাখ ভারতীয় রুপি দিয়ে গরীবদের ত্রাণ হিসেবে তেল, গম এবং, মাস্ক, স্যানিটাইজার এবং নগদ অর্থ দিচ্ছেন তারা। এছাড়া ভূমিহীনদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও করেছেন এই দুই ভাই। এখন পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি পরিবারকে সহায়তা করেছেন পাশা ভ্রাতৃদ্বয়।

এ বিষয়ে তাজাম্মুল পাশা বলেন, ছোট বেলাই আমরা আমাদের বাবা-মাকে হারাই। যখন আমরা বাবা-মা হারিয়ে হয়ে আমাদের নানীর কাছে এই কোলারে আসি তখন হিন্দু, মুসলমান, শিখ সবাই আমাদের সহায়তা করেছেন।

জানা গেছে, পাশা ভ্রাতৃদ্বয়ের কলা এবং রিয়েল এস্টেট ব্যবসা আছে। গরীবদের ত্রাণ দেয়ার বিষয়ে দুই ভাই জানান, আমরা দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়েছি। আমরা সকল ধর্মের মানুষের সহায়তার জন্যই টিকে থাকতে পেরেছিলাম ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫০৬ জন। মারা গেছেন ৭৭৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিজেদের জমি বিক্রি করে গরীবদের ত্রাণ দিচ্ছেন দুই ভাই

আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০