ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

করোনা ‘পজিটিভ’ আসায় বাড়ি ছেড়ে পালালেন বাবা-ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি | 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর দূর্গম চরের মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামে বাবা-ছেলের করোনা ‘পজিটিভ’ পাওয়া গেছে। এ খবর শুক্রবার সন্ধ্যায় জানার পর দুজনেই বাড়ি ছেড়ে পালিয়েছেন।

মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক রাজমহর জানান,করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২২ এপ্রিল পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

করোনা সন্দেহে তাদের রক্তের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যার পর পরীক্ষার রিপোর্টে পজিটিভ এলে বাবা-ছেলে দুজনই বাড়ি থেকে পালিয়ে যান।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন,বাবা-ছেলের নমুনায় করোনা পজিটিভের বিষয়টি আমরাও জেনেছি।

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বাবা-ছেলের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি ময়মনসিংহ ও জামালপুর জেলা থেকেও জেনেছি। তাদের খোঁজ করার পাশাপাশি বাড়িটি চিহ্নিত এবং আত্মীয়-স্বজনের নমুনা পরীক্ষায় উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে এখন পর্যন্ত সিরাজগঞ্জে চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা ‘পজিটিভ’ আসায় বাড়ি ছেড়ে পালালেন বাবা-ছেলে

আপডেট সময় : ১০:২৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০