ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেট মেডিকেলের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

সিলেট মেডিকেলের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে

সিলেট প্রতিনিধি | 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭৮ জন ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে ওসমানীর এক ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় আরটিভি অনলাইনকে জানান, হাসপাতালের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আজ শুক্রবার এসব ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে প্রায় অর্ধেকের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবার নমুনা সংগ্রহ করে তাদের করোনা পরীক্ষা করা হবে।

এদিকে, গত বুধবার ওসমানী হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হন, তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

জানা গেছে, ওই চিকিৎসক সম্প্রতি এমবিবিএস পরীক্ষা দিয়ে নিজের বাড়ি ঢাকার গাজীপুরে চলে যান। কয়েকদিন আগে তিনি সিলেটে এসে ওসমানী হাসপাতালে কাজে যোগ দেন। এরপর তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। তাতে তার করোনা পজিটিভ আসে।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ওসমানী হাসপাতালের গাইনি বিভাগে এক নারী করোনায় আক্রান্ত ধরা পড়ার পর ওই বিভাগে কাজ করা ১৯ চিকিৎসক ও ১৪ নার্সসহ ৪৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে তাদের মধ্যে কেউ পজিটিভ শনাক্ত হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেট মেডিকেলের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে

আপডেট সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০