ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা 

মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত ব্যক্তিও মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১৯১ বার পড়া হয়েছে

মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত ব্যক্তিও মারা গেছেন

গাজীপুর প্রতিনিধি, 

গাজীপুরের কালিয়াকৈল উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান এএসআই কিশোর কুমারের গুলিতে আহত মো. মহিম উদ্দিনও মারা গেছেন।

ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল ১৬ এপ্রিল রাতে জেলার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে কিশোর কুমারের গুলিতে মো. শহীদ নামে এক ব্যক্তি নিহত হন। সে সময় গুলিবিদ্ধ হন শহীদের বন্ধু মহিম উদ্দিন।

ওই ঘটনার পর গেল শুক্রবার সকালে কিশোরের বিরুদ্ধে মামলা করেন নিহত শহীদের স্ত্রী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে। করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় এখনও শুনানি হয়নি।

সে সময় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেছিলেন, এএসআই কিশোর ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছে। কিশোরের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে মহিম উদ্দিনের পরকীয়ার সম্পর্ক রয়েছে, যা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কিশোর ও মহিমের মধ্যে বন্ধুত্ব রয়েছে।

ওসি আরও জানান, কিশোর আড্ডা দেয়ার জন্য মহিমকে ফোন করে। মহিম তার বন্ধু শহিদকে নিয়ে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের একটি পতিত জমিতে গিয়ে কিশোরের জন্য অপেক্ষা করেছিলেন। রাত পৌনে ১০টার দিকে কিশোর মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে পিস্তল দিয়ে অতর্কিতে এলোপাতাড়ি গুলি করেন।

সে সময় শহিদ বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সে সময় মহিম গুলিবিদ্ধ হলে তাকে এনাম মেডিকেলে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত ব্যক্তিও মারা গেছেন

আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০