ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২৯৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধিঃ 

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে দুইজনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান। এদের মধ্যে একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা ও অপরজন ১৪ বছর বয়সী কিশোরী শারমিন। তাদের দুই জনের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলায়। এদের মধ্যে বৃদ্ধা আনোয়ারার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকায় এবং কিশোরী শারমিনের বাড়ি ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকার।

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় শারমিন ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে গেল মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারাকে সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার তার করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এরপর বুধবার দিনগত মধ্যরাতে তিনি মারা যান।

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব তথ্য নিশ্চিত করে বলেন, বৃদ্ধা ও কিশোরী দুই জনেই হাসপাতালের আইসোলেশন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যেহেতু ওই বৃদ্ধার নমুনা আগেই সংগ্রহ করা হয়েছিল তাই নতুন করে আর নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। আগে পাঠানো নমুনার রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। অন্যদিকে কিশোরীর নমুনাও সংগ্রহ হয়েছে। রিপোর্ট আসলে তার করোনা আক্রান্তের বিষয়টিও জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০