ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ত্রাণের জন্য বিক্ষোভ করায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া; 

ত্রাণের দাবিতে এলাকাবাসীকে নিয়ে বিক্ষোভ করার জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউনূছ মিয়া ওরফে ইনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সৈয়দটুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ওমর আলী বাদী হয়ে ইউনূছ মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। এতে ইউনূছ মিয়া ছাড়ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য ওমর আলীর করা মামলায় ইউনূছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ইউনূছ মিয়া সৈয়দটুল গ্রামের শতাধিক বাসিন্দাকে নিয়ে ত্রাণের দাবিতে সরাইল উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ইউনূছ মিয়ার দাবি- তার গ্রামের কেউই সরকারের ত্রাণ সহায়তা পাননি। করোনাভাইরাসের প্রভাবে তার গ্রামের কর্মহীন ও হতদরিদ্ররা অনাহারে রয়েছেন।

তবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা জানান, ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। তাদেরকে বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইনু এই গুজব ছড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্রাণের জন্য বিক্ষোভ করায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০