ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
ভারতে আটক হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কোনো একটি সীমান্তের স্থলবন্দর দিয়ে মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হারবাল ওষুধের দোকান চালাতেন বঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিন। সেখানেই ভারতীয় একটি বিশেষ সংস্থার অভিযানে আটক হন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে আটক হন বঙ্গবন্ধুর আরেক খুনি আব্দুল মাজেদ। তার কাছ থেকেই তথ্য পেয়ে মোসলেউদ্দিনকে আটক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষ সংস্থার অভিযানে বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে আটক করা হয়। এ অভিযানের ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে কোলকাতা পুলিশ। তবে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনো মোসলেউদ্দিনকে আটক এবং হস্তান্তরের বিষয়ে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ভারত থেকে আটক হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মোসলেউদ্দিন আটক হলে বঙ্গবন্ধুর আরো চার খুনি পলাতক থাকলেন। তারা হলেন খন্দকার আব্দুর রশীদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও এএম রাশেদ চৌধুরী। এর আগে ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এছাড়া আজিজ পাশা নামের আরো এক আসামি ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি

আপডেট সময় : ০৬:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০