ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভোলায় ইট নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে

ভোলায় ইট নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

ভোলা প্রতিনিধি, 

ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় একটি বাড়ি নির্মাণের ইট আনার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।

গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান ও তার ভাই মাসুদ খানসহ অন্তত ২৫ জন আহত হন।

এ হামলার ঘটনায় একপক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক লিটন মাল ও অপরপক্ষে ছিলেন মাসুদ খান ।

ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন জানান, বাড়ি নির্মাণের জন্য কাওসার গাজি নামে এক ব্যক্তির ক্রয়কৃত ইট নৌকায় করে বিশ্বরোড ঘাটে আসে। ওই ইট পরিবহনের সময় বাধা দেন জৈনিক এআর খানের স্ত্রী।

এ সময় কাওসার গাজির বাড়ির মহিলারাও বের হয়ে এলে কথা কাটাকাটি চলে। একপর্যায়ে খবর পেয়ে ছুটে আসেন পুরুষরা। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা-ধাওয়া। এরপরেই আত্মীয়তার টানে ছুটে আসেন লিটন মাল। মহসিন খান জানান, লিটন মাল ভেলুমিয়া বাজারের রিকসা চালকসহ কয়েকশ মানুষ নিয়ে পাঁচ কিলোমিটার দূরের বিশ্বরোড এলাকায় হামলা চালায়।

এ সময় আলাউদ্দিন, মাইনুদ্দিন, মো. ইব্রাহিম ও মাসুদ খানের বাড়িতে হামলা করে লুটপাট করে। হামলার সময় মহসিন খান ভেলুমিয়া বাজারে আওয়ামী লীগের সভাপতিসহ অবস্থান করছিলেন। ওই সময় লিটন মালের নেতৃত্বে তার উপরও হামলা চালানো হয়। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান বলেও জানান।

তবে লিটন মাল তার নেতৃত্বে হামলার বিষয়টি অস্বীকার করেন।

তিনি জানান, সামনে ইউপি নির্বাচন। তাই জনসমর্থন আদায়ের জন্য দলীয় নেতারা এক একজন এক গ্রুপকে সমর্থন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে হামলা করেছে খান গ্রুপ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোলায় ইট নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় : ১১:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০