ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

পটুয়াখালীতে সরকারি চালসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৭২ বার পড়া হয়েছে

oppo_0

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী | 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩০ কেজি ওজনের আট বস্তা সরকারি চালসহ আইয়ুব আলী ব্যাপারী (৬০) নামে এক মুরগি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামের আইয়ুব আলীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত সরকারি ত্রাণের ৩০ কেজি ওজনের ৮ বস্তা (২৪০ কেজি) চাল উদ্ধার করা হয়। সরকারি চাল থাকার অপরাধে আইয়ুব আলী ব্যাপারীকে আটক করা হয়।

তবে, আইয়ুব আলী ব্যাপারী বলেন, ‘এ ইউনিয়নের জুগির হাওলার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ তালকুদার তাকে এ চাল দিয়েছেন।’
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, আইয়ুব আলী ব্যাপারীর ঘরের ভেতরের একটি বক্সের মধ্যে থেকে সরকারি লোগো লাগানো আট বস্তা চাল পাওয়া যায়। সরকারি চাল থাকার অপরাধে আইয়ুব আলী ব্যাপারীকে আটক করা হয়েছে। ওই ইউপি সদস্য মাসুদ তালুকদারসহ আইয়ুব আলী ব্যাপারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পটুয়াখালীতে সরকারি চালসহ আটক ১

আপডেট সময় : ১০:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০