ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মুরগীর খামার থেকে ৮৬৯ বস্তা ত্রাণের চাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১৯০ বার পড়া হয়েছে

হিলি প্রতিনিধি, 

দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির (পুষ্টি) ৮৬৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। পরে তা ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এসব চাল পুষ্টি কার্ডধারীদের মাঝে প্রশাসনের উপস্থিতিতে বিতরণ করা হবে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ি মুরগীর খামার থেকে এই চালগুলো উদ্ধার করা হয়। এই সময় সেখানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় সেখান থেকে বেশ কিছু সরকারি চাল জব্দ করি। এগুলো ডিলারের জিম্মায় রেখে দিয়েছি। তবে তারা বলছে এগুলো ‘পুষ্টি কর্মসূচির চাল’। আমরা তথ্যগুলো যাচাই করছি। তবে পুষ্টি কার্ডধারী যারা রয়েছেন তারাই যেন এই চাল পায় তাই আগামীকাল প্রশাসনের উপস্থিতিতে তা বিতরণ করা হবে।

তিনি আরও জানান, ত্রাণ নিয়ে বিভিন্ন স্থানে নানারকম অনিয়ম হচ্ছে। এটি যাতে ঘোড়াঘাট এলাকায় না ঘটে এবং সঠিক মানুষগুলো যেন সরকারি সহযোগিতা পায় তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহীদা খানম জানান, আমি সহকারী পুলিশ সুপারের ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দেখতে পেলাম খাদ্যবান্ধব কর্মসূচীর বেশ কিছু চাল প্যাকেট অবস্থায় রয়েছে। এই চালগুলো ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে কার্ডধারীদের দেয়া হয় বছরে পাঁচ মাস ডিলারের মাধ্যমে।

তিনি আরও জানান, আজকের চালগুলো আমরা আগামীকাল কাগজপত্র পরীক্ষা করে কার্ডধারীদের মাঝে বিতরণ করব। ঘোড়াঘাট উপজেলাতে মোট ৮টি ডিলার রয়েছে। তাদের মাধ্যমেই খাদ্যবান্ধবের চালগুলো বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুরগীর খামার থেকে ৮৬৯ বস্তা ত্রাণের চাল উদ্ধার

আপডেট সময় : ১১:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০