ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

জানাজায় শরিকদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন, ছয় গ্রাম লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | 

জনপ্রিয় ইসলামী বক্তা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নেওয়া ব্যক্তিদের আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে সরাইল উপজেলা প্রশাসন। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামসহ আশপাশের ছয়টি গ্রাম লকডাউন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেড়তলা ও আশপাশের গ্রামগুলোতে আমরা মাইকিং করে বলে দিয়েছি কেউ যেন ঘর থেকে বের না হয়। আগামী ১৪-১৫ দিন তারা যেন হোম কোয়ারেন্টিন মেনে চলেন।

তিনি আরও বলেন, স্থানীয় ইউপি সদস্যদের নেতৃত্বে গ্রামের যুবকদের নিয়ে কমিটি গঠন করে দিচ্ছি- যেন তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেন। তাদের সুরক্ষার জন্য একান্তই হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছাড়া কেউ যেন বের না হয়, আমরা সেটি নিশ্চিত করতে চাই।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় এতো মানুষ অংশগ্রহণ করবেন- আমরা তাৎক্ষণিকভাবে সেটি বুঝতে পারিনি। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাতে নতুন করে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেইজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের তথ্য মতে, আজ শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জানাজায় শরিকদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন, ছয় গ্রাম লকডাউন

আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০