ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস: অনাহারে মারা যেতে পারে তিন কোটি মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২৩৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস: অনাহারে মারা যেতে পারে তিন কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক; বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বিসলে সতর্ক করে দিয়ে বলেছেন, অনাহারে বিশ্বের অন্তত তিন কোটি মানুষের মৃত্যু হতে পারে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, মহামারির সময় বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মুখে খাবারের তুলে দেয়ার অর্থ জোগাড় করতে না পারলে তাদের মৃত্যু হতে পারে।
সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ডব্লিউএফপি’র এই নির্বাহী পরিচালক বলেন, বিশ্বজুড়ে প্রায় ১০ কোটি মানুষের খাবারের জন্য বিভিন্ন দেশের সরকারের অর্থায়নেরর ওপর সংস্থাটি নির্ভরশীল। এদের তিন কোটি মানুষ লাইফ-সেভিং খাদ্যের ওপর নির্ভরশীল।
করোনার কারণে ধুঁকছে বিভিন্ন দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডব্লিউএফপি’তে অর্থায়ন কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিসলে। এতে করে ভয়াবহ পরিণতি হতে পারে।
সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, আমাদের অর্থায়ন বন্ধ হয়ে গেলে অন্তত তিন কোটি মানুষ মারা যাবে। এজন্য বিশ্ব নেতাদের করোনা মোকাবিলার পাশাপাশি তাদের অর্থনীতি সচল রাখতে হবে। না হলে অনাহার এবং অর্থনৈতিক দূরাবস্থার কারণে করোনার চেয়ে বেশি মানুষের মৃত্যু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনাভাইরাস: অনাহারে মারা যেতে পারে তিন কোটি মানুষ

আপডেট সময় : ০৩:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০